ডিজিটাল বাংলাদেশের অনলাইন নির্ভর নাগরিক সেবার ময়নাতদন্ত!

সরকারের আইসিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা সবকিছু এখন ঘরে বসে করা যায় বলে বলে গলা শুকিয়ে ফেলেন। ভাবলাম কি এমন করল একটু ঘুরে দেখা যাক সরকারি সেবাগুলো কতটুকু অনলাইন নির্ভর হতে পেরেছে আর কতটুকু সুফল ইবা পাচ্ছে দেশের জনগন। যা দেখলাম তাতে অত্যন্ত হতাশ হলাম আমি।  কয়েকটা ওয়েবসাইট আছে যে গুলা  কতগুলো তথ্য জানার ক্ষেত্রে কিছুটা কাজে আসলেও প্রায়োগিক দিক থেকে প্রাপ্যটা শূন্য। সরকারি যতগুলো  এন্ড্রয়েড মোবাইল অ্যাপ্স পাওয়া যায় সেগুলোতে লগইন করা যায় না আবার কোনটাতে সাইন আপ করার অপশন থাকলেও কোন কাজ করে না।

MyGov নামের একটি অ্যাপ্স গুগল প্লেস্টোরে পাবলিশ  করেই বিদায় নিল ডেভেলপাররা।  সেবা নিতে হলে আপনাকে NID নাম্বার দিয়ে লগইন করতে হবে কিন্তু সাবমিট দেওয়ার পর আর পরবর্তী ধাপে যায় না।  ফলে এটা আপনার কোন কাজে আসছেনা।
                                      



ভিশন ২০২১ নামের যে মুলা ঝুলিয়ে দেশের যুব সমাজকে স্বপ্ন দেখানো হয়েছিল তার ১০ শতাংশ ও পূরণ করতে পারে নাই। সরকারি চাকরির আবেদন অনলাইনে আনতে পেরে তারা মহা খুশি কোটি কোটি বেকার যুবকের পকেট কেটে রাষ্ট্রের কোষাগার হচ্ছে সমৃদ্ধ। প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিকের ভর্তি ও ফলাফল এখন অনলাইনে করা হলেও স্কুল, কলেজ দৌড়াদৌড়ি করতে করতে  অনেক হয়রানি হতে হয়।

জমিজমা সংক্রন্ত ব্যাপারে সাধারণ মানুষকে ব্যপক হয়রারি রোধে সরকার সকল ধরনের পর্চার কপির একটা ভার্চুয়াল রেকর্ড রুম বানিয়েছে। নির্ধারিত ফি দিয়ে অথেনটিক কপি পাবেন যা সকল কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু দেখা গেল কি ফি জমা  দিয়েও সেই ভূমি অফিসেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তাহলে ডিজিটালাইজড হল কোথায়।

নির্বাচক কমিশনের ধান্দাবাজীর তো আর শেষ নাই। স্মার্টকার্ড পাওয়ার আশায় এখন বুড়ো হতে চললাম তাও কার্ড পাইলাম না। ২০২০ সালে তাদের সার্ভার নতুন করে উন্মুক্ত করলো তা ছিল ভালো সিদ্ধান্ত। কিন্তু জাতীয় পরিচয় পত্রের ভুল তথ্য পরিবর্তন করতে পোহাতে হয় অনেক ঝামেলা।  সেই ঘুরেফিরে আপনাকে যেতে হবেই নির্বাচন কমিশনের অফিসে।

এরকম লিখতে গেলে অনেক লিখা
যাবে। আমি আর লিখতে চায় না। আপনিও নিজে এমন হয়রানির শিকার হয়েছেন। সরকারের এই ফাঁকা বুলির কারনেই জনগণের এই দূর্ভোগ।

© আতিকুল ইসলাম

Popular posts from this blog

বদলে যাবার আগে

I, PET GOAT 2 তে দেখানো মসজিদটি কি আল আকসা নাকি হায়া সোফিয়া?