Posts

Showing posts from June, 2020

বদলে যাবার আগে

Image
Rouja তোমার বিয়োগে বদলে গিয়েছে অনেক কিছুই। বদলে গেছে চারপাশ, বদলাইনি আমি ও আমার মন। ফার্সি কবি জালালউদ্দীন  রুমি বলেছিলেন " কাবার চেয়ে  মন বেশি পবিত্র। কারন হিসেবে বলেছিলেন কাবা মানুষের তৈরি আর মন আল্লাহ নিজে বানিয়েছেন। এই মনের অনেকটা  জায়গা জুড়ে ছিলে, এখনও আছো প্রিয়  রৌজামন। কোন বৃক্ষ যখন ঝড়ে উপড়ে পড়ে তখন বোঝা যায় কতটা জায়গাজুড়ে ছিল তার শিকড়ের বিস্তার । যেই জয়াগাটা জুড়ে ছিলে তুমি,  আমৃত্যু সেই জায়গাটা পূর্ণ থাকবে আনন্দময় স্মৃতিতে । "স্মৃতিতে বেঁচে থাকো প্রিয় রৌজামন"

ডিজিটাল বাংলাদেশের অনলাইন নির্ভর নাগরিক সেবার ময়নাতদন্ত!

Image
সরকারের আইসিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা সবকিছু এখন ঘরে বসে করা যায় বলে বলে গলা শুকিয়ে ফেলেন। ভাবলাম কি এমন করল একটু ঘুরে দেখা যাক সরকারি সেবাগুলো কতটুকু অনলাইন নির্ভর হতে পেরেছে আর কতটুকু সুফল ইবা পাচ্ছে দেশের জনগন। যা দেখলাম তাতে অত্যন্ত হতাশ হলাম আমি।  কয়েকটা ওয়েবসাইট আছে যে গুলা  কতগুলো তথ্য জানার ক্ষেত্রে কিছুটা কাজে আসলেও প্রায়োগিক দিক থেকে প্রাপ্যটা শূন্য। সরকারি যতগুলো  এন্ড্রয়েড মোবাইল অ্যাপ্স পাওয়া যায় সেগুলোতে লগইন করা যায় না আবার কোনটাতে সাইন আপ করার অপশন থাকলেও কোন কাজ করে না।  MyGov নামের একটি অ্যাপ্স গুগল প্লেস্টোরে পাবলিশ  করেই বিদায় নিল ডেভেলপাররা।  সেবা নিতে হলে আপনাকে NID নাম্বার দিয়ে লগইন করতে হবে কিন্তু সাবমিট দেওয়ার পর আর পরবর্তী ধাপে যায় না।  ফলে এটা আপনার কোন কাজে আসছেনা।                                        ভিশন ২০২১ নামের যে মুলা ঝুলিয়ে দেশের যুব সমাজকে স্বপ্ন দেখানো হয়েছিল তার ১০ শতাংশ ও পূরণ করতে পারে নাই।...

ডিজিটাল বাংলাদেশ ও অনলাইন নির্ভর নাগরিক সেবার করুণ পরিণতি

Image
নিউজ পেপারে " অ্যাপের  মাধ্যমে মাত্র ২ মিনিটে খুলুন সোনালী ব্যাংকের একাউন্ট  " শিরোনামের সংবাদটি দেখে অ্যাপ টি ডাউনলোড করে একাউন্ট খুলতে লাগল ২২ মিনিট তাও অনেক ঝামেলা। এখানেই শেষ না, একাউন্ট ভেরিফাই করতে  নির্ধারিত ব্রাঞ্চ এ গিয়ে পড়লাম লজ্জায় তাদের নাকি  এ বিষয়ে তেমন জানা নেই এবং একাউন্ট চালু করতে ইতস্তত বোধ করছে।  দুই তিনজন উদ্ধর্তন কর্মকর্তাকে ফোন দিয়েও কোন সুরাহা করতে পারে নাই। কি আর করা ব্যর্থ হয়ে ফিরে আসলাম। আসতে আসতে ভাবলাম, স্যাটেলাইট এর না জানি কি অবস্থা! স্যাটেলাইট নিয়ন্ত্রণ না শিখেই পাঠাইয়া দিলেন আসমানে।

প্যারাডক্সিক্যাল সভ্যতায় প্রত্নতাত্ত্বিকের খোরাক হলাম!

চিন্তার সাগরে ডুব দেওয়া আমার রোজকার ব্যাপার। সেই ধারাবাহিকতা অব্যাহত  রাখতে আমি হঠাৎ ভাবতে শুরু করলাম, আচ্ছা আমরা আজকের এই সভ্যতা যদি হঠাৎ কোন বড় প্রাকৃতিক দূর্যোগে  মাটির নিচে সব চাপা পড়ে। তবে ভবিষ্যৎ এ হয়ে যাব  জগৎ কাপানো কোন প্রত্নতত্ত্ববিদের আবিষ্কার। শূন্য থেকে শুরু করা জাতি আমাদের সন্ধান পেতে তাদের কমপক্ষে ২০০ বছর লেগে যাবে।

খাই দাই গান গাই তাইরে নাইরে নাই

বাঙ্গালিরা যেহেতু ঐতিহ্যগত ভাবে চাষা ছিল