করোনার ভুয়া সার্টিফিকেটের মত বিক্রি হচ্ছে ওকলার সার্টিফিকেট!

করোনার ভুয়া সার্টিফিকেট এর মত টাকা দিয়া ওকলা থেকে  সার্টিফিকেট কিনে আনছে মোবাইল অপারেটর গুলো। দেশের প্রধান তিনটি বিদেশি অপারেটরই তাদের মার্কেটিং এর জন্য দুদিন পরপর ওকলা সার্টিফিকেট কিনে এনে সাধারণ মানুষকে বানাচ্ছে বোকা। প্রত্যেকেই দাবি করছে ৪জি  নেটওয়ার্ক এর ক্ষেত্রে তারা সর্বোচ্চ গতি দিয়ে দেশ সেরা মোবাইল অপারেটর।  কিন্তু গ্রাহক পর্যায়ে বিরাজ করছে চরম অশন্তোষ। অনেকের দাবি তারা ঠিক মত নেটওয়ার্ক কভারেজই পাচ্ছেন না সেখানে স্পিড তো পরের কথা। ৪জি নেটওয়ার্ক এ একজন গ্রাহকের স্পিড পাওয়ার কথা ১০ থেকে ৪০ এমবিপিএস সেখানে পাওয়া যাচ্ছে ৫০০ কেবিপিএস থেকে ১ এমবিপিএস যা খুবই বিরক্তিকর ও হতাশাজনক। অথচ ওকলা থেকে সার্টিফিকেট কিনে গলায় ঝুলিয়ে নির্লজ্জভাবে বিজ্ঞাপন প্রচার করছে মোবাইল অপারেটরগুলো। এবিষয়ে বিটিআরসির কঠোর পদক্ষেপ ছারা কোন পরিবর্তন আশা করা যায় না।

Comments

Popular posts from this blog

বদলে যাবার আগে

ডিজিটাল বাংলাদেশের অনলাইন নির্ভর নাগরিক সেবার ময়নাতদন্ত!

I, PET GOAT 2 তে দেখানো মসজিদটি কি আল আকসা নাকি হায়া সোফিয়া?