বিয়োগের শোক ও নতুন উপাখ্যান : পর্ব ৩
যখন শরীরের কোন জায়গায় ক্ষতের সৃষ্টি হয় আমরা সাময়িক অনেক পীড়া ভোগ করি।
কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয় সেটাও আমরা জানি এবং আশান্বিত হয় স্বাভাবিক
জীবনযাপনের। কিন্তু বিয়োগে যখন মনের ক্ষত হয় তখন না মানতে রাজি নয়।
আনকনসিয়াসনেস কাজ করে। আমাদের উচিৎ প্রাণহীন দেহকে কেবই একটি বস্তু মনে
করা। তাকে সম্মানের সহিত ভুলে যাওয়া। যেখানে তার সৃষ্টি, সেখানেই তার
ধ্বংস। তার প্রাণই হল আসল। প্রাণে প্রাণে বন্ধন চাই। তাতে হারাবার কিছুই
থাকে না। কারন দেহের বিনাশ আছে প্রানের নয়। প্রানকে নিয়ে সৃষ্টি হবে মন
জোড়ানো সব পার্থিব কীর্তি। পৃথিবীতে কত বড় বড় প্রাকৃতিক দূর্যোগ হয়। কত
সভ্যতা ধ্বংস হয়, কত মহাজ্ঞানীর বিয়োগ হয় তাতে কি পৃথিবী থেমে আছে? থেমে
নেই। আমাদেরও থেমে থাকলে চলবে না। এগিয়ে যাব নতুন আশায়, সৃষ্টি হবে নতুন
উপাখ্যান।

Comments
Post a Comment